পৌর এলাকায় অবৈধ টমটম আটক করেছে হবিগঞ্জ পৌরসভা ॥যানজট নিরসনে পৌরসভা নিচ্ছে নানা পদক্ষেপ ॥

শহরে নাম¦ার প্লেইটবিহীন টমটম আটক করেছে হবিগঞ্জ পৌরসভা। শহরের যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার নানা উদ্যোগের মাঝে অবৈধ টমটম আটক করারও উদ্যোগে নেয়া হয়। সোমবার সকালে হবিগঞ্জ পৌরসভার একটি টিম শহরের প্রধান সড়কে অভিযান চালায়। এ সময় নাম্বার প্লেইটবিহীন ১৬ টি অবৈধ টমটম আটক করা হয়। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন শহরের যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভা নানা কর্মসূচী পালন করছে। অবৈধ টমটম আটক করা ছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে ভলান্টিয়ার নিয়োগ দেয়া হয়েছে। যানজট পরিস্থিতর অবনতি হয় এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সাথে সাথে ফুটপাত অবমুক্ত করারও জন্য অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন অবৈধ টমটম আটক করার এ অভিযান অব্যাহত থাকবে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *