হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা ॥

হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। নূরুল ইসলাম পদোন্নতি পেয়ে জনপ্রশসান মন্ত্রনালয়ে যুগ্ম সচিব হিসেব যোগ দিচ্ছেন। ফলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, তার আগে উপ পরিচালক হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগ, অতিরিক্ত জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ন পদসমূহে তার দীর্ঘদিনের দায়িত্বপালন শেষে হবিগঞ্জে হতে বিদায় নিচ্ছেন।
রবিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে নূরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক। সভাটি পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম¥দ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (পানি ও পয়:নিষ্কাশন) মোহাম্মদ আবদুল কুদ্দুস প্রমুখ।
বক্তারা বলেন নূরুল ইসলাম অত্যন্ত সততা ও নিষ্টার সাথে হবিগঞ্জে দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। হবিগঞ্জ পৌরসভাকে এগিয়ে নিতে তিনি সর্বাবস্থায় সর্বাত্মক সহযোগিতা করেছেন।
প্রধান ও বিদায়ী অতিথি নূরুল ইসলাম তার বক্তব্যে বলেন ‘দীর্ঘ ৮ বছর আমি হবিগঞ্জে কাটিয়েছি। শুরুতে হবিগঞ্জ পৌরএলাকায় অনেক সমস্যা দেখেছি। তবে ক্রমান্বয়ে হবিগঞ্জ পৌরসভা অনেক উন্নতি সাধন করেছে। সমস্যাগুলো দৃঢ়তার সাথে মোবাবেলা করেছে। বিশেষ করে শহরের ভিতর ডাম্পিং সাইট থাকায় পুরো এলাকায় অস্বাস্থ্যকর অবস্থা বিরাজ করতো। বর্তমানে শহরের বাইরে ডাম্পিং সাইট বাস্তবায়ন করায় পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে।’ তিনি বলেন হবিগঞ্জের যে কোন কাজে মন্ত্রনালয়ে তার নতুন কর্মস্থলে যোগাযোগ করলে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি সবার প্রচেষ্টায় হবিগঞ্জ পৌরসভা এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মো: মঈনুল হক সমাপনী বক্তব্যে বিদায়ী অতিথি নূরুল হকের কর্মদক্ষতা ও বিনয়ী আচরণের ভুয়শী প্রশংসা করেন। তিনি তাঁর সুস্থ জীবন ও সাফল্য কামনা করেন।
বিদায়ী সংবর্ধনা সভার শেষ পর্যায়ে নূরুল ইসলামের হাতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *