হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোডে আরসিসি রাস্তা নির্মাণের কাজ করছে হবিগঞ্জ পৌরসভা

হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোডে আরসিসি রাস্তা নির্মাণের কাজ করছে হবিগঞ্জ পৌরসভা। বেবী ষ্ট্যান্ড মোড় হতে নজীর সুপার মার্কেট পর্যন্ত ৫ শ ৯০ মিটার পর্যন্ত রাস্তা এই প্রকল্পের আওতায় কাজ হচ্ছে। এই অংশটুকু ৭ মিটার প্রশস্ত করে আরসিসি রাস্তার কাজ বাস্তবায়ন করতে ব্যয় হবে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট এর আওতায় এই আরসিসি রাস্তার কাজ বাস্তবায়ন হচ্ছে। ফায়ার সার্ভিস রোডে দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে যানচলাচলে বিঘœ ঘটে আসছিল। এই রাস্তা আরসিসিকরণ বাস্তবায়ন হলে শহরবাসীর ফায়ার সার্ভিস এলাকার দীর্ঘদিনের দাবী পুরন হওয়ার পাশাপাশি যানচলাচলে ভোগান্তির অবসান হবে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *