হবিগঞ্জ পৌরসভা ২ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে জজকোর্টের সম্মুখ হতে রাজনগর মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ করছে ॥ উদ্বোধন করলেন হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ এমপি ॥কাজের মান নিয়ে কোন অনিয়ম করলে চরম মূল্য দিতে হবে -হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ এমপি ॥

হবিগঞ্জ শহরের জজকোর্টের সম্মুখ হতে রাজনগর মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা
নির্মাণ কাজ উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ
জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জি কে গউছ।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় জজকোর্টের সামনে তিনি এই আরসিসি রাস্তার
ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার
প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মঈনুল হক, হবিগঞ্জ
পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ
হবিগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন
পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
হবিগঞ্জ পৌরসভা ২ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯
রেসপন্স এন্ড রিকোভারী প্রকল্প এসজিসিআরআরপি-এর আওতায় ব্যাক রোডের
একটি অংশের আরসিসি রাস্তা নির্মানের কাজ শুরু করে। জজকোর্টের সম্মুখ
হতে রাজনগর মসজিদ পর্যন্ত ৬৪৯ মিটার আরসিসি রাস্তা নির্মাণ করা হবে।
ব্যাক রোডের বাকী অংশ এবং বদিউজ্জামান খান সড়ক আরসিসি রাস্তা নির্মাণ
পরবর্তী পর্যায়ে হবে বলে জানিয়েছে পৌরসভার প্রকৌশল বিভাগ।
আলহাজ্ব মোঃ জি কে গউছ বলেন,‘এই রাস্তাটি হবিগঞ্জ শহরের জন্য অনেক
গুরুত্বপূর্ন। দীর্ঘদিন যাবত এই রাস্তার করুন অবস্থা। এখানে রয়েছে বৃন্দাবন
সরকারী কলেজ, মহিলা কলেজ, উচ্চ বালিকা বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল, বাডস
স্কুল, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, জজকোর্ট। এই রাস্তার ব্যাপারে যখন আমি
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম তখন কঠিন অবস্থার মধ্যেও ২ কোটি
৮০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।’ এমপি বলেন,‘কাজের মানের ব্যাপারে জিরো
টলারেন্স দেখানো হবে। কোন ধরনের অনিয়ম, কোন ধরনের অনৈতিক কর্মকান্ডে
প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কারো যদি কোন সমর্থন থাকে তবে তাকে চরম মূল্য
দিতে হবে।’তিনি আরো বলেন, ‘রডে যদি আন্ডারসাইজ প্রমানিত হয় সাথে সাথে কাজ বন্ধ
করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এই রাস্তা আরসিসিকরণ আমাদের অনেক
দিনের প্রত্যাশা। আমরা আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক
রহমানকে অনুসরণ করছি। ওনি ফলক লাগানোতে বিশ্বাসি নন। কাজে বিশ্বাসী।
আমরাও এই কাজে কোন ফলক লাগাচ্ছি না। শুধু মোনাজাত করছি।’ তিনি
একমাসের ভিতর এই রাস্তার কাজ যাতে শেষ হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *