আজ শনিবার থেকে ৪ দিন হবিগঞ্জ শহরে সাড়ে ৬ শ টমটম চলবে। শনিবার নাম্বার
প্লেইটের সিরিয়াল ১ হতে সিরিয়াল ৬৫০ পর্যন্ত চলবে। রবিবার ৬৫১ নাম্বার হতে
১৩০০ নাম্বার পর্যন্ত। সোমবার আবারো সিরিয়াল ১ হতে সিরিয়াল ৬৫০ পর্যন্ত
এবং মঙ্গলবার ৬৫১ নাম্বার হতে ১৩০০ নাম্বার পর্যন্ত। এভাবে ৪ দিন পালাবদল করে
চলবে টমটম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরকে যানজটমুক্ত রাখতে হবিগঞ্জ
পৌরসভা আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। ওই সভায় উপস্থিত
ছিলেন টমটম মালিক, শ্রমিক নেতৃবৃন্দ, ট্রফিক পুলিশ কর্মকর্তা,
রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ। শুক্রবার সারা শহরে এ ব্যাপারে
মাইকিং করেছে হবিগঞ্জ পৌরসভা।







