হবিগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে হবিগঞ্জ পৌর এলাকায় পরিচালিত হয়েছে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান।

হবিগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে হবিগঞ্জ পৌরএলাকায় পরিচালিত হয়েছে
সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। বৃহস্পতিবার সকালে বিকেজিসি স্কুলের পুকুরে
ওই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা
প্রশাসক ড. জি. এম. সরফরাজ। উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক,
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। এছাড়াও
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিডি ক্লিনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ঙেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস
আদালতসহ আশপাশ পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। আলোচনা সভার পর
পুকুরের কচুরীপানা পরিস্কার ও ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। জেলা
প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা বাড়ী, অফিস আদালত ও আশপাশ পরিচ্ছন্ন রাখার
জন্য সকলের প্রতি আহবান জানান।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *