- হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ এমপি
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ
জি কে গউছ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা জাতীয় সংসদ ভবন দক্ষিন
প্লাজায় আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
উদ্বোধন করেছেন। তার এই আহবানে সাড়া দিয়ে হবিগঞ্জসহ দেশের ৬৪ টি
জেলায় একযোগে এই কর্মসূচী পালিত হচ্ছে। হবিগঞ্জ জেলার সকল বিভাগ, সকল
দপ্তরের কর্মকর্তারা সাড়া দিয়েছি। সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিএনসিসি, স্কাউট,
গালর্স গাইডসহ সকল সংগঠনের অংশগ্রহনে এই পরিচ্ছন্নতা অভিযানকে
আমরা সফল করে তুলবো।’ তিনি হবিগঞ্জ জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার
যৌথ আয়োজনে শনিবার নিমতলায় অনুষ্ঠিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা
অভিযান ২০২৬’ এর জেলার কার্যক্রম উদ্বোধন করেন।
প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জি কে গউছ এমপি সরকারী, বেসরকারী
প্রতিষ্ঠানে নিজ নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে সবাই সক্রিয় ভুমিকা রাখবেন
বলে আশাবাদ ব্যক্ত করেন। নিমতলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের
জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ
পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মঈনুল হক, পুলিশ
সুপার মোঃ তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রতœদীপ বিশ্বাসসহ হবিগঞ্জ
জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী
প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সামাজিক, সাংস্কৃতি ও পেশাজীবী
সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতেবরাদ্দকৃত ডাষ্টবিন বিতরণ করেন। পরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের
সদস্যবৃন্দ ও হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে অতিথিবৃন্দ
পরিচ্ছন্নতা কাজে অংশ্রগ্রহন করেন। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার মশক নিধন
টিম ফগার মেশিন দিয়ে মশার ঔষধ স্প্রে করে।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে সরকার আগামী ৩ মাস এই পরিচ্ছন্নতা অভিযান
শুরু করেছে। এই কর্মসূচীর আওতায় বিভিন্ন সরকারী, আধাসরকারী,
স্বায়ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের অফিস কম্পাউন্ড ও আশপাশ নিজ
নিজ উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হবে। হবিগঞ্জ পৌরসভা এব্যাপারে
সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যে শহরে মাইকিং করে প্রচার করেছে। এ প্রচারে
ছিল কেউ যাতে ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদিতে পানি জমে থাকতে না
দেন। এডিসসহ মশার প্রজননস্থলসমূহ ধ্বংস করতে বাসা-বাড়ী, দোকান-পাট,
অফিস-আদালত ইত্যাদির আঙ্গিনা ও আশপাশ যাতে পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়।












