হবিগঞ্জ পৌর এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর ৩৪ লক্ষ ৯৬ হাজার ৫শ ৪৫ টাকার উন্নয়ন কাজ সমাপ্ত ॥নতুন অর্থ বছরের উন্নয়নকাজ প্রক্রিয়াধীন ॥

হবিগঞ্জ পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ৬ টি রাস্তা, ড্রেন ও কার্লভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। এই রাস্তা, ড্রেন ও কার্লভাট নির্মাণ কাজ শেষ করতে ব্যয় হয়েছে ৩৪ লক্ষ ৯৬ হাজার ৫শ ৪৫ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের এই কাজগুলো হলো পৌদ্দারবাড়ী এলাকার মেইনরোড হতে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা, তেঘরিয়া এলাকার মেইন রোড হতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের গেইট পর্যন্ত আরসিসি রাস্তা, ঘোষপাড়া এলাকায় এডভোকেট চৌধুরী আব্দুল হাই সাহেবের বাসার পাশে সিসি রাস্তা নির্মাণ এবং ব্রিক ড্রেন বর্ধিতকরণ, পশ্চিম তেঘরিয়া এলাকায় ভাই ভাই ভিলা হতে শাহজালাল জামে মসজিদ পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ ও স্লাবসহ ব্রিক ড্রেন নির্মাণ, পৌদ্দারবাড়ী মেইন রোড হতে যামিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ পর্যন্ত সিসি রোড ও কার্লভাট নির্মাণ এবং তেঘরিয়া রোড হতে আমেনা ভিলা পর্যন্ত সিসি রোড নির্মাণ। সবগুলো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ২০২৬-২৭ নতুন অর্থবছরের পরবর্তী কাজগুলো দ্রুত শুরু করার প্রাথমিক প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *