হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা

হামের টিকাদানের বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। রবিবার উমেদনগর ইপিআই কেন্দ্র হতে এ টিকাদান শুরু হয়। হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস বলেন হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নিয়মিত কর্মসূচীর আওতায় শিশুদের হামের টিকা দেয়া হয়। কিন্তু বিশেষ পরিস্থিতিতে নিয়মিত কর্মসূচী ছাড়াও বাদ পড়া শিশুদের চিহ্নিত করে হামের টিকা দেয়া হচ্ছে।’ তিনি বলেন,‘যে শিশুর বয়স ৯ মাস পূর্ন হয়ে ১০ মাস শুরু হয়েছে ওই শিশু প্রথমবার এবং যে শিশুর বয়স ১৫ মাস পূর্ন হয়ে ১৬ মাস শুরু হয়েছে সে শিশুকে দ্বিতীয় বার হামের টিকা নিতে হয়। হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে বর্তমানে বাদ পড়া শিশুদের চিহ্নিত করে পৌর এলাকার ১৯ টি কেন্দ্রে হামের টিকা দেয়া হবে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *