পবিত্র মাহে রমজানের শুরুতেই হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছেন যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস ॥

পবিত্র মাহে রমজানের শুরুতেই হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস। বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গণে ওই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা ও লাইফ প্লাস ইনস্টিটিউট ফর সোশাল এডভান্সম্যান্ট লিসা। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা বলেন ‘পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী শহরকে পরিচ্ছন্ন রাখতে অবিরাম তাদের শ্রম দিয়ে যাচ্ছেন। কিন্তু এই কাজ করতে তাদেরকে অনেক ঝুকি মোকাবেলা করতে হয়।’ তিনি বলেন,‘হবিগঞ্জ পৌরসভা পরিচ্ছন্নতাকর্মীদের মানবিক সহযোগিতা করতে হবিগঞ্জ পৌরসভা বিভিন্ন সময় উদ্যোগ নিয়ে থাকে।’ মোঃ জাবেদ ইকবাল বলেন,‘লাইফ প্লাসের চেয়ারম্যান সাফিউর রহমান প্রবাসে থেকেও আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য রমজানের যে খাদ্যসামগ্রী বরাদ্দ দিয়েছেন তা’ সত্যিই প্রশংসনীয়। আমরা লাইফপ্লাসের সাফল্য কামনা করি। সাথে সাথে ভবিষ্যতে পরিচ্ছন্নতাকর্মীসহ সুবিধাবঞ্চিত মানুষের সেবায় তাদেরকে পাশে পাবো বলে প্রত্যাশা ব্যক্ত করছি।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারী প্রকৌশলী-পানি ও পয়ঃনিস্কশন- মোহাম্মদ আবদুল কদ্দুছ শামীম, লিসার সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল আসাদ, লিসার ত্রাণ সমন্বয়কারী দেবী চাদ দাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে হবিগঞ্জ পৌরসভার ৬৬ জন পরিচ্ছন্নতাকর্মীর হাতে পবিত্র রমজানে খাদ্যসামগ্রী উপহার হিসেবে তেল, ছোলা, পেয়াজ, ডাইল, চিনি, সেমাই, নুডুলস, আলু, মুড়ি ইত্যাদি সম্বলিত ‘ফুড প্যাক’ তুলে দেয়া হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *