২৫ শহরে বাংলাদেশ সিটি ইনক্লুসিভ স্যানিটেশন প্রজেক্ট বিসিআইএসপি’র আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে হবিগঞ্জ পৌরসভার সফল অংশগ্রহন ॥প্রকল্পে অন্তভুক্ত রয়েছে হবিগঞ্জ পৌরসভাও ॥

২৫ শহরে বাংলাদেশ সিটি ইনক্লুসিভ স্যানিটেশন প্রজেক্ট বিসিআইএসপি’র আওতায় নিরাপদ ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা সম্পর্কিত এক প্রশিক্ষন কোর্সে অংশ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে এই প্রশিক্ষনে আরো অংশগ্রহন করেন হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) মোহাম্মদ আবদুল কুদ্দুস শামীম। গত ২৯ নভেম্বর হতে ১ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয় গাজীপুর শালবন গ্রিন রিসোর্ট। প্রশিক্ষনে ২৫ শহরে বাংলাদেশ সিটি ইনক্লুসিভ স্যানিটেশন প্রজেক্ট নানা দিক তুলে ধরা হয়। হবিগঞ্জ পৌরসভা সফলভাবে ওই প্রশিক্ষনে অংশগ্রহন করে। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন শীঘ্রই এই প্রকল্পের কার্যক্রম হবিগঞ্জ পৌরসভায় শুরু হবে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *