শায়েস্তাগঞ্জকে ১-০ গোলে হারিয়ে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইন্যালে উঠেছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে শায়েস্তাগঞ্জ দলের মুখোমুখি হয় হবিগঞ্জ পৌরসভা। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে গোলশূন্য প্রথমার্ধের খেলা শেষ হয়। খেলার ৮০ মিনিটের মাথায় হবিগঞ্জ পৌরসভার ইমতিয়াজ প্রথম গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় হবিগঞ্জ পৌরসভা। পরে একই স্কোরে শেষ বাশি বাঁজলে জয় নিয়ে মাঠ ছাড়ে পৌরসভা। সাথে সাথে আগামী ৭ তারিখের সেমিফাইন্যাল খেলা নিশ্চিত করে। শায়েস্তাগঞ্জ দলের পক্ষে দুইজন নাইজেরিয়ান খোলোয়ার ছিলেন। পক্ষান্তরে হবিগঞ্জ পৌরসভা দলে কোন বিদেশী খেলোয়ার ছিলেন না। বাহুবল ও চুনারুঘাট দলের মাঝে বিজয়ীর সাথে সেমিফাইন্যাল খেলবে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবারের খেলায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মঈনুল হক, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো: তরিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্ট শুরু হয় গত ৩০ আগষ্ট। আগামী ১০ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইন্যাল খেলা।










