৪৭ লাখ টাকা ব্যয়ে পৌর টাউন মডেল পুকুরের গাইড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা ॥উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান ॥

হবিগঞ্জ পৌরসভার টাউন মডেল পুকুর পাড়ে গাইড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়াকওয়ে নির্মাণ কাজ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। জেলা প্রশাসক কাজের মান বজায় রাখতে এবং যথাযথভাবে নির্মান কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক, হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মো: তারিকুল ইসলাম। হবিগঞ্জ পৌরসভা বার্ষিক উন্নয়ন কর্মসূচী, এডিপি‘র বিশেষ বরাদ্দের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় টাউন মডেল পুকুরের চারপাড়ে গাইড ওয়াল ও ওয়াক ওয়ে নির্মিত হবে। এ কাজ বাস্তবায়ন করতে ব্যয় হবে প্রায় ৪৭ লক্ষ টাকা। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *