নতুন বছরেও আসবে কোরীয়ান ভলান্টিয়ারটিম, দেবে বিনামূল্যে চিকিৎসা সেবা।আগুনে পোড়া রোগীদের জন্য বিশেষ চিকিৎসা আর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিপনশীলের স্ত্রীর জন্য কল্যানমূলক সহযোগিতার পরিকল্পনা।

হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রণে আগামী বছরের শুরুতে হবিগঞ্জের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আবারো আসবে দক্ষিণ কোরীয়ার দাহাম ভলান্টিয়ার টিম। জাতিসংঘের ট্রেনিং ও রিসার্স ইনস্টিিিটউটের একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে কোরীয়ার গইয়াং শহরে দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক পার্ক হিউম এর সাথে সাক্ষাৎ করেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরী। দাহাম পরিচালক জানান কোরীয়ার গইয়াং শহর আর বাংলাদেশের হবিগঞ্জ শহরের মধ্যে ভ্রাতৃত্ব আর বন্ধুত্বের এক বন্ধন সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী বছরের শুরুতে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স আর ভলান্টিয়ারসহ একটি টিম বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দিতে হবিগঞ্জ আসার পরিকল্পনা করা হচ্ছে। বিগত বছর গুলোর ন্যায় মেডিকেল ভলান্টিয়ারিং এর পাশাপাশি হবিগঞ্জের শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও সাংস্কৃতিক ভাববিনিময়ও করা হবে। তিনি জানান বাংলাদেশে আগুনে পোড়া অনেক রোগী রয়েছেন। সেসব রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। পার্ক জানান, বিগত বছর হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রনে হবিগঞ্জে তারা সফল একটি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করতে পেরেছিলেন। সে সময় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিপন শীলের বিধবা স্ত্রী ও সন্তানকে দেখে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। রিপনশীলের স্ত্রীর জন্য কল্যানমূলক কিছু করার পরিকল্পনাও রয়েছে তাদের। হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ তথা হবিগঞ্জ শহওে সফরে সব ধরনের সহযোগীতার আশ^াস দেন। উল্লেখ্য হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা কোরীয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানইজেশনের বাংলাদেশ প্রতিনিধি। বিগত দিনে কোরীয়ান টীমের বাংলাদেশ তথা হবিগঞ্জসফরের সকল প্রকার সমন্বয়ের দায়িত্ব পালন করেন তিনি। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *