পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধনকাজসহ আশপাশের পরিচ্ছন্নতা কাজ সফলভাবে পরিচালনা করেছ হবিগঞ্জ পৌরসভা। পবিত্র ঈদের আগের রাত্রে পশুর হাটের রাস্তা ট্রাক দিয়ে পরিস্কারকরণ ও বর্জ্য অপসারণ কাজ করা হয়েছে। ঈদের দিন দুপুর ২ টা ৩০ মিনিটে একাধিন টিম কোরবানী পশুর বর্জ্য অপসারনে নিয়োজিত হয়। বর্জ্য অপসারনের কাজ পরদিন সকাল হতে আবারো শুরু হয়। ২৪ ঘন্টার ভিতর পৌরএলাকার কোরবানী পশুর বর্জ্য সফলভাবে অপসারণ করেছে হবিগঞ্জ পৌরসভা।
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা বলেন,‘কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত যাতে সুষ্টু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য হবিগঞ্জ পৌরসভা দিনরাতে সমানভাবে কাজ চালিয়ে গেছে। ঈদগাহ ও ঈদগাহের পার্শ্ববর্তী রাস্তা, ফুটপাতসমূহ পরিচ্ছন্ন করতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীগণ নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে ঈদের দিন বিকেলে আমাদের পরিচ্ছন্নতাকর্মী ও ডাম্প ট্রাকগুলো ব্যাপকভাবে বর্জ্য অপসারণে নিয়োজিত থাকায় সফলভাবে এ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।’

















