হবিগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক হলেন অমিত চক্রবর্ত্তী। বদলীজনিত কারনে বিদায়ী পৌর প্রশাসক মোঃ জাহিদুর রহমানের স্থলাভিসিক্ত হলেন তিনি। বৃহস্পতিবার মোঃ জাহিদুর রহমানের উপস্থিতিতিতে হবিগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন হবিগঞ্জ স্থানীয় সরকার উপপরিচালক অমিত চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম। পরে নতুন প্রশাসক অমিত চক্রবর্ত্তী হবিগঞ্জ পৌরসভার শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেন। #









