বাইপাস রোড, চাষী বাজার, কোর্ট ষ্টেশন ও নতুন বাসষ্টান্ডে হবিগঞ্জ পৌরসভার উচ্ছেদ অভিযান।

হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। পথচারী ও যান চলাচল নির্বিঘœ রাখতে শহরের বাইপাস রোড, চাষী বাজার, কোর্ট ষ্টেশন ও নতুন বাসষ্টান্ডে শনিবার বিকেল এ উচ্ছেদ অভিযান চালানো হয়। বাইপাস রোডের চাষীবাজার এলাকা ও মোতালিব চত্বরের আশেপাশে রাস্তা দখল করে বিভিন্ন ফলের দোকান বসিয়ে যে সকল ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করেছেন তাদের উঠিয়ে দেয়া হয়। প্রায় দুই ঘন্টা ধরে চলা এ উচেছদ অভিযানের পরিধি কোর্ট ষ্টেশন, বাইপাস রোড এবং নতুন বাসষ্টান্ডে বিস্তৃত হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ। এ অভিযানে আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। পুলিশ প্রশাসন এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে। অভিযানে কয়েকজন ফল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। হবিগঞ্জ পৗর নির্বাহী কর্মকর্তা জানান, জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শহরের বিভিন্ন রাস্তা দখলকারীদের উচ্ছেদের মাধ্যমে পথচারী ও যান চলাচল নির্বিঘœ রাখতে এ রকম অভিযান অব্যাহত থাকবে।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *