সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলাপ্রশাসক জাকির হোসেন ॥হবিগঞ্জ আনসার ও ভিডিপি এবং হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান ॥

হবিগঞ্জের জেলা প্রশাসক জাকির হোসেন বলেন,‘হবিগঞ্জ বাইপাসের
পাশে এক সময় অনেক ময়লা আবর্জনা ছিল। পর্যায়ক্রমে আমরা এগুলো
সম্পুর্ন অপসারনের চেষ্টা করছি।’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর উদ্যোগে এবং হবিগঞ্জ পৌরসভার সহযেগিতায় হবিগঞ্জ
পৌরএলাকার নতুন ষ্টেডিয়ামের সামনে বাইপাস সংলগ্ন এলাকায়
অনুষ্ঠিত ‘পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন অভিযান’ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা
বলেন। শুক্রবার সকালে এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান
অতিথি আরো বলেন,‘এব্যাপারে পৌরসভার স্বার্থে স্থায়ী সমাধানের
জন্যও আমরা মাননীয় সংসদ সদস্য জি, কে গউছ স্যারের সাথে পরামর্শ
করে এবং এ ব্যাপারে সভা করে আশু ব্যবস্থা করার চিন্তা করছি। আশাকরি
এর সমাধান হয়ে যাবে।’
হবিগঞ্জকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার ব্যাপারে জেলা
প্রশাসক বলেন,‘এটা সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সম্ভব। এই
যে আজ আমরা পরিচ্ছন্নতা কাজ করলাম, এখানে আপনারা সবাই এ
কাজের অংশীদার। আমরা সবাই যদি এ ভালকাজগুলো একত্রে করি, আশাকরি
সমস্যাগুলোর সমাধান সম্ভব।’ জেলা প্রশাসক বৃক্ষ রোপন করে
কর্মসূচীর উদ্বোধন করেন। তিনি পরিচ্ছন্নতা কাজ ও বৃক্ষরোপনের জন্য
হবিগঞ্জ পৌরসভা ও আনসার ও ভিডিপি’র কর্মসূচীর প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক জেলা অতিরিক্ত
জেলা প্রশাসক সার্বিক মোঃ মঈনুল হক ও হবিগঞ্জ পৌরসভার পৌর করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট
বিউটি আক্তার।
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভাপতিত্ব

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *