শহরের রাস্তায় ও রাস্তার পাশে সাটানো ব্যানার, ফেস্টুন ও তোড়ন অপসারণ করছে হবিগঞ্জ পৌরসভা ॥

হবিগঞ্জ শহরের রাস্তায় ও রাস্তার পাশে সাটানো ব্যানার, ফেস্টুন ও তোড়ন
অপসারণ করছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি শহরের প্রধান প্রধান
সড়কগুলোতে যত্রতত্র ব্যানার ফেস্টুন, তোড়ন ইত্যাদি স্থাপন করার প্রবনতা লক্ষ্য
করা গেছে। পৌরসভা কার্যালয় জানিয়েছে, পৌরসভার অনুমতি
ব্যতিরেকে এ ধরনের ফেস্টুন ও তোড়ন সাটানোর কোন বিধান নেই। এতে
যানবাহন ও পথচারীদের চলাচলেরও অসুবিধা হয়। শহরের সৌন্দর্য্য রক্ষা করা ও
যানজট এড়ানোর জন্য পৌরসভা এগুলো অপসারণ করবে। পৌরসভা
ইতিমধ্যে এগুলো নিজ নিজ দায়িত্বে অপসারনের জন্য পৌরবাসীর প্রতি
অনুরোধ জানিয়ে শহরে মাইকিং করেছে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *