জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে ভাসমান দোকানগুলো উচ্ছেদ করেছে হবিগঞ্জ পৌরসভা

হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে ভাসমান দোকানগুলো উচ্ছেদ করেছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি ভুমি অফিসের সামনে হতে চাদের হাসি হাসপাতাল পর্যন্ত প্রধান সড়কে ভাসমান দোকানের লাইন দেখা যায়। প্রধান সড়কের দুই পাশে এই ভাসমান দোকানের কারনে যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়। যানজট নিরসন ও শহরের সৌন্দর্য্য বজায় রাখতে হবিগঞ্জ পৌরসভা মঙ্গলবার সকালে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় দুর্জয়ের সামনে যত ভাসমান দোকান ছিল সেগুলো সড়িয়ে নেয় হকাররা। প্রেসক্লাবের রোডের কর্নার হতে দুটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *