হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার প্রধান সড়কে অবস্থিত রোড ডিভাইডারে বৃক্ষরোপন করেছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এবং নার্সিং ইন্সিটিটিউটের সামনে প্রধান সড়কে রোড ডিভাইডার নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। নতুন ওই রোড ডিভাইডার গুলোতে দেবদারু গাছের চারা রোপন করে হবিগঞ্জ পৌরসভা। এই দেবদারু গাছগুলো রোপন করায় শহরের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে বলে মনে করছেন পৌরবাসী।








