নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২, ২০২৬-২৭ এর দলগঠন
প্রক্রিয়া শেষ করেছে হবিগঞ্জ পৌরসভা। ১০ টি ইভেন্টে প্রায়
৯৭১ জন প্রতিযোগী হবিগঞ্জ পৌরসভার বাছাই পর্বে
অংশগ্রহন করে। সোমবার জালাল স্টেডিয়ামে ওই বাছাই পর্ব
পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক ও
পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
হবিগঞ্জ পৌরসভার বাছাই পর্বে অংশগ্রহন করেন ফুটবলে ৪০৩
জন, ক্রিকেটে ১২১, কাবডি ৯৩, এ্যাথলেটিক্স ২৬, ব্যাডমিন্টন
১৯২, দাবা ৬৫, মার্শাল আর্ট ৮, সাতার ৫০, ভলিবল ১০ এবং
টেবিল টেনিস ৩ জন।
উল্লেখ্য, ৫ নভেম্বর সারাদেশে একযোগ নতুন কুঁড়ি স্পোর্টস
সিজন-২, ২০২৬-২৭ এর মুল প্রতিযোগিতা শুরু হচ্ছে। হবিগঞ্জ
জেলায় অংশগ্রহনকারী হচ্ছে ৯ টি উপজেলা এবং হবিগঞ্জ
পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার পক্ষে সমন্বয় করছেন মোঃ আব্দুল
মতিন।









