পৌরএলাকায় যানজট নিরসনে অবৈধ টমটম আটক অভিযান পরিচালনা করেছে
হবিগঞ্জ পৌরসভা। রবিবার সকাল হতে শায়েস্তানগর এলাকায় ওই অভিযান পরিচালিত
হয়।
সম্প্রতি হবিগঞ্জ শহরে পৌরসভার ইস্যুকৃত পার্কি ফি নাম্বার প্লেইট ছাড়াও
টমটম ব্যাপকভাবে চলাচল করতে দেখা যায়। হবিগঞ্জ পৌরএলাকায় পৌরসভা
ইস্যুকৃত নাম্বার প্লেইটধারী ১ হাজার ৩ শ টমটম চলাচল করার কথা। কিন্তু
অনুমোদনবিহীন টমটম পৌরএলাকার বাইরে হতে অবাধে শহরে প্রবেশ করার কারনে
তীব্র যানজট দেখা দেয়। ফলে নাগরিক বিড়ম্বনা বাড়ে। এ ধরনের পরিস্থিতি হতে
শহরের রাস্তাকে মুক্ত রাখতে এবং যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভা অবৈধ টমটম
আটকের জন্য অভিযান পরিচালনা করে। এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে
পৌরসভা অফিস জানিয়েছে।








