হবিগঞ্জ পৌরসভা এবং হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার উন্নয়ন প্রকল্প গ্রহন
বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের
উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের
হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ। হবিগঞ্জ পৌরসভার দুটি বৃহৎ প্রকল্পের আওতায় ১৮০ কোটি
টাকার জন গুরুত্বপূর্ণ স্কিম নির্বাচনের বিষয়ে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন
আলহাজ্ব মোঃ জি কে গউছ।
হবিগঞ্জ পৌরসভায় ১৮০ কোটি টাকা ব্যয়ে কিচেন মার্কেট, বহুতল ভবন, ট্রাক ও বাস
টার্মিনাল, ড্রেন-কালভার্ট ও রাস্তাঘাট উন্নয়নের পরিকল্পনা রয়েছে। বাকি ২ কোটি টাকা
হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় মাটির রাস্তা পাকাকরণে ব্যয় হবে।
হুইপ গউছ পরিকল্পিত ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেন, যাতে এর সুফল সাধারণ মানুষের কাছে
পৌঁছায়।
সভায় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক
সার্বিক মোঃ মঈনুল হক, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ
ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।








