হবিগঞ্জ পৌরএলাকায় কমিউনিটি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার
করতে মতবিনিময় সভা হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। রবিবার বিকেলে ওই
মতবিনিময় সভায় সিডিসি ফেডারেশন পরিচালিত কমিউনিটি ভিত্তিক বর্জ্য
ব্যবস্থাপনা কার্যক্রমের সকল ভ্যানগাড়ী চালক এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত
ছিলেন। সভায় সভাপতির বক্তেব্যে হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন ‘বাসা-বাড়ী হতে প্রতিদিন বর্জ্য
সংগ্রহের কাজ আরো জোরদার করতে হবে।’ তিনি বলেন ‘প্রতিদিনকার বর্জ্য
সুষ্টুভাবে সংগ্রহ ও অপসারণ করে আমরা শহরকে পরিচ্ছন্ন রাখবো।’ হবিগঞ্জ
পৌর এলাকায় কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি সিডিসি এর ৩২ টি
ভ্যানগাড়ী প্রতিদিন গৃহস্থালী বর্জ্য সংগ্রহ কাজে নিয়োজিত রয়েছে।
মতবিনিময় সভায় ৩২ জন ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীকে হবিগঞ্জ
পৌরসভার পক্ষ হতে নতুন এপ্রোন ও বঁঁাঁশি দেয়া হয়। এখন থেকে বর্জ্য
সংগ্রহকালীন ভ্যানগাড়ী চালক ও বর্জ্য সংগ্রহকারীগন এপ্রোণ পড়া অবস্থায়
থাকবে। প্রতিটি বাসায় যাওয়ার পর বাশি বাজানো হলে সংশ্লিষ্ট বাসার লোকজন
গেইট খুলে দেয়াসহ বর্জ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
মতবিনিময় সভায় হবিগঞ্জ পৌরসভা বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।











