হবিগঞ্জ শহরের পানি সরবরাহের নতুন পাইপ লাইন স্থাপনের কাজ করছে
হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি এ কাজ শুরু হয়েছে শহরের ব্যাক রোডে।
হবিগঞ্জ শহরের জজ কোর্টের সম্মূখ হতে পিটিআইয়ের সম্মূখের
কার্লভার্ট পর্যন্ত পানি সরবরাহ লাইন স্থাপনের কাজ চলছে। বার্ষিক
উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে এই নতুন পাইপ
স্থাপনের কাজ করা হচ্ছে। হবিগঞ্জ পৌরএলাকায় পানি সরবরাহের কাজ
নির্বিঘœ করতে হবিগঞ্জ পৌরসভায় নতুন পাইপ লাইন স্থাপনের
সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি জজকোর্টের সম্মুখ হতে
পিটিআই পর্যন্ত নতুন পাইপ লাইন স্থাপনের কাজ শুরু হয়। হবিগঞ্জ
পৌরসভার প্রকৌশল বিভাগ জানায় দ্রুত এই পাইপ লাইন স্থাপনের কাজ
বাস্তবায়ন করা হবে।








