নতুন কুঁড়ি স্পোর্টের বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ান হওয়ায় দলের বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা ॥

নতুন কুঁড়ি স্পোর্টের বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ান হওয়ায় দলের বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার পৌর সভাকক্ষে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভা দলের টিম ম্যানেজার মোঃ আব্দুল মতিন।
উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্ট ২০২৬ জেলা পর্যায়ের যে ইভেন্টগুলোতে হবিগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ান হয়েছে সেগুলো হলো বালক ফুটবল, বালিকা কাবাডি, বালক একক ব্যাডমিন্টন, বালিকা একক ব্যাডমিন্টন, বালক দ্বৈত ব্যাডমিন্টন, বালিকা দৈ¦ত ব্যাডমিন্টন, বালক দাবা, বালিকা ক্যারাতে ও বালিকা ৫০ মিটার সাঁতার। যে ইভেন্টগুলোতে রানার্সআপ হয়েছে সেগুলো হলো বালক কাবাডি, বালিকা দীর্ঘ লাফ। এছাড়াও ৩য় স্থান অর্জন করেছে বালিকা বুক সাঁতার ও বালিকা মুক্ত সাঁতার ইভেন্টে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *