হবিগঞ্জ পৌরসভার গ্রীন স্কুল,ক্লিন স্কুল ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে উদ্বুদ্ধকরণ সভা ॥

হবিগঞ্জ পৌরসভার গ্রীন স্কুল, ক্লিন স্কুল ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে উদ্বুদ্ধকরণ সভা। হবিগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহনে রবিবার পৌরভবনে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্র্র্র্র্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ব্যতিক্রমী জনকল্যাণকর কর্মসূচীর চিত্র উপস্থাপন করা হয়। উপস্থিত ছাত্র ছাত্রীদের সমানে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। প্রধান অতিথি মোঃ মঈনুল হক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামুলক বক্তব্য রাখেন। তিনি নিয়মানুবর্তিতা ও পরিচ্ছন্ননতা সম্পর্কে শিক্ষার্থীদের সামনে সহজ ভাষায় আলোচনা করেন। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী হবিগঞ্জ পৌরসভার গ্রীন স্কুল, ক্লিন স্কুল ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিদ্যালয় পর্যায়ে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্নতা উদ্যোগকে উৎসাহিত করা। শিক্ষার্থী, শিক্ষক, স্কুল ব্যবস্থাপনার সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করা ও অন্যান্য স্কুলকে অনুপ্রানিত করা।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি মোঃ মঈনুল হক শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *