হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের জন্য এলজিইডি নির্মাণ করছে দুটি ৭ তলা ভবন ॥

হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য নির্মিত হচ্ছে দুটি ৭ তলা ভবন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় ওই দুটি ভবনের ১ টির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মাস্টার কোয়ার্টারে অবস্থিত ১ম ভবনটির নির্মাণ কাজ পরিদর্শন করতে যান প্রকল্প স্থপতি এসএম আনোয়ার পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, হবিগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলামসহ এলজিইডি ও হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য এলজিইডি প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছে দু’টি ৭ তলা ভবন। এর প্রথমটি নির্মিত হচ্ছে শহরের মাস্টার কোয়ার্টার হবিগঞ্জ পৌরসভার ভুমিতে। দ্বিতীয়টি নির্মিত হচ্ছে মহিলা কলেজ রোডে। প্রথমটির নির্মান কাজ ইতিমধ্যে শহরের মাস্টার কোয়ার্টারে শুরু হয়েছে। এই ৭ তলা ভবনে ফ্ল্যাট হবে ৪৮ টি। পক্ষান্তরে দ্বিতীয়টিতে ফ্ল্যাট হবে ২৪ টি। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *