১ম পর্যায়ে হবিগঞ্জ শহরে ৪৫০ টি অটোরিক্সাকেচলাচলের অনুমোদন দিয়েছে হবিগঞ্জ পৌরসভা॥

১ম পর্যায়ে হবিগঞ্জ শহরে ৪৫০ টি অটোরিক্সাকে চলাচলের অনুমোদন দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। রবিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আব্দুন নূর অটোরিক্সা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় বাকী ৪৫০ টি অটোরিক্সাকে পৌর এলাকা ও পৌর এলাকার পাশর্^বর্তী ৫ টি ইউনিয়নের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনুমোদন দেয়া হবে বলে জানানো হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *