হবিগঞ্জ পৌরসভার সাবেক পরিচ্ছন্নতাকর্মী আব্দুল হামিদের ইন্তেকাল ॥

হবিগঞ্জ পৌরসভার সাবেক পরিচ্ছন্নতাকর্মী আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । ৮ জুন ২০২৫ ইং রোজ রবিবার বিকেল তিনি পইল গ্রামের নিজবাড়ীতে ইন্তেকাল করেন। রাতে বাদ এশা পইল গ্রামের সাহেব বাড়ী প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবালসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। এ সময় তার পরিবারের সদস্যদের হাতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে অনুদানের টাকা তুলে দেন পৌর নির্বাহী কর্মকর্তা। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আব্দুল হামিদ প্রায় ২০ বছর যাবত হবিগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন। বিগত কয়েক বছর যাবত তিনি শারীরিক অসুস্থতার কারনে কাজে যোগ দিতে পারেননি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার বিকেলে নিজ বাড়ীতেই ইন্তেকাল করেন। পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালনকালীন তিনি পরিশ্রমী, সদা হাস্যোজ্জ¦ল ও বিনয়ী ছিলেন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *