হবিগঞ্জ পৌর এলাকার চৌধুরী বাজার কাঁচামাল হাঁটায় নির্মিত হচ্ছে আধুনিক পাবলিক টয়লেট। ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভা পুরনো টয়লেটের এই স্থানটি উন্মুক্ত করে দিয়েছে। বুধবার হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী সহ কর্মকর্তাদের উপস্থিতিতে নির্মিতব্য পাবলিক টয়লেটের লেআউট দেয়া হয়। ইউএনডিপি এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আওতায় ওই পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী বলেন ,’এই পাবলিক টয়লেটটি দীর্ঘদিন যাবত ব্যবহারের অনুপযুক্ত ছিল । ফলে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এটিকে আধুনিক করে নির্মাণের প্রচেষ্টা করা হয়েছে। বিভিন্ন জটিলতায় উক্ত কাজ বিলম্বিত হলেও অবশেষে সফলভাবে এই পাবলিক টয়লেটের স্থান উন্মুক্ত করে দেয়া হয়েছে। আশা করা যায় শীঘ্রই এই স্থানটিতে আধুনিক একটি পাবলিক টয়লেট নির্মাণের কাজ বাস্তবায়ন হবে। এতে করে বাজার এলাকার ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের সমস্যার সমাধান হবে।’








