হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীনকে সম্মাননা ক্রেস্ট উপহার দিয়েছে হবিগঞ্জ পৌরসভা।।

হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীনকে সম্মাননা ক্রেস্ট উপহার দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে ওই ক্রেস্ট হস্তান্তর করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) মোঃ মইনুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ক্রেস্ট হস্তান্তরের সময় পৌরসভার প্রশাসক বিগত দিনগুলোতে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে সহযোগিতা করার জন্য বিদায়ী জেলা প্রশাসক আবু হাসনাত মোঃ আরেফীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ী জেলা প্রশাসক হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ড জনগণের কল্যাণে ভবিষ্যতেও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *