অঙ্গ ও দৃষ্টি প্রতিবন্ধী দু’জন সাবেক পরিচ্ছন্নতাকর্মীকে বিনোদন বোট পরিচালনার দায়িত্ব দিয়েছে হবিগঞ্জ পৌরসভা ॥

হবিগঞ্জ পৌরসভার অঙ্গ ও দৃষ্টি প্রতিবন্ধী দু’জন সাবেক পরিচ্ছন্নতাকর্মীকে বিনোদন বোট পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারীর পর গত ৮ ফেব্রুয়ারী রবিবার দ্বিতীয় বিনোদন বোটটি পা হারানো পরিচ্ছন্নতাকর্মী আছকির মিয়ার কাছে হস্তান্তর করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। স্টাফ কোয়ার্টারের সামনে সবুজবাগ এলাকায় পুরাতন খোয়াই নদীতে বোট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
এর আগে গত ৩ ফেব্রুয়ারী চোখ হারানো পরিচ্ছন্নতাকর্মী তারা মিয়াকে একটি বিনোদন বোট পরিচালনার জন্য দেয়া হয় তিনকোনা পুকুরে।
উল্লেখ্য আছকির মিয়া ও তারা মিয়া দীর্ঘদিন যাবত হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। পায়ে সমস্যার কারনে আছকির মিয়া পা হারান এবং পরিচ্ছন্নতা কাজ করার সময় শাবলে আঘাতপ্রাপ্ত হয়ে চোখ হারান তারা মিয়া। যদিও আছকিরের পায়ে সমস্যা হয় প্রায় সাড়ে ৩ বছর আগে। এবং তারা মিয়ার ঘটনা ঘটে চলতি বছরের ১৯ জানুয়ারী। অসহায় আছকির মিয়া ও তারা মিয়ার অসহায়ত্ব হবিগঞ্জ পৌরসভার কনজারভেন্সী শাখার ষ্টাফ ও পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বর্তমান পৌরপ্রশাসক মোঃ মঈনুল হকের নজরে আনেন। পৌর প্রশাসক এ দু’জন পরিচ্ছন্নতাকর্মীর জীবিকা নির্বাহের জন্য দুটি রাইডিংয়ের বোট পরিচালনার জন্য বরাদ্দ দেন। এ মানবিক সহযোগিতার জন্য হবিগঞ্জ পৌরসভার উদ্যোগকে স্বাগত জানান সচেতন মহল।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *