হবিগঞ্জ পৌরসভার চোখ হারানো পরিচ্ছন্নতা কর্মীকে মানবিক সাহায্যের জন্য বিনোদন বোট পরিচালনার দায়িত্ব দিয়েছে পৌর কর্তৃপক্ষ॥

হবিগঞ্জ পৌরসভার চোখ হারানো পরিচ্ছন্নতাকর্মীকে মানবিক সাহায্যের জন্য বিনোদন বোট পরিচালনার দায়িত্ব দিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের নির্দেশে তিনকোনা পুকুরে ওই বোটের চাবি পরিচ্ছন্নতাকর্মী তারা মিয়ার কাছে হস্তান্তর করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী শহরের পুরান হাসপাতাল সড়কে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকমী তারা মিয়া ড্রেন পরিস্কার করার সময় হাতের শাবালে চোখে আঘাতপ্রাপ্ত হন। পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের নির্দেশে হবিগঞ্জ পৌরসভার অর্থায়নে তারা মিয়াকে তাৎক্ষনিক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে তারা মিয়া ১ ফেব্রুয়ারী ফিরে আসলেও তার বাম চোখের দৃষ্টি হারান তিনি।
পৌরকর্তৃপক্ষ তারা মিয়াকে সহযোগিতার জন্য তিনকোনা পুকুরে একটি বিনোদন বোট পরিচালনার দায়িত্ব দেয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *