ধুমপান ও তামাক নিয়ন্ত্রনে পরিচালিত কার্যক্রম পরিদর্শন করতে হবিগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন এইড ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। সফরকারী এই দলের প্রতিনিধিরা সাক্ষাত করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সাথে। দলে রয়েছেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক, কো-অর্ডিনেটর ও প্রোগ্রাম অফিসার। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। উল্লেখ্য, গতবছর ধুমপান ও তামাক বিরোধী বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রমের জন্য স্থানীয় সরকার ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার লাভ করে হবিগঞ্জ পৌরসভা। এইড ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ হবিগঞ্জ পৌরসভার ধুমপান ও তামাক বিরোধী বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।








