হবিগঞ্জ এন প্রজন্ম উশু একাডেমীর প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেছে হবিগঞ্জ পৌরসভা। রবিবার জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এই ‘প্রশিক্ষণ উপকরণ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। প্রধান অতিথির বক্তব্যে শিশু প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে যে উপকরণ বিতরণ করা হলো আশাকরি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় সেগুলো তোমাদের প্রশিক্ষণে সহায়ক ভুমিকা পালন করবে। দেশপ্রেমের মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যানে তোমরা নিজেদেরকে নিয়োজিত করবে- এই প্রত্যাশা করি।’ ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। ‘প্রশিক্ষণ উপকরণ বিতরণ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।








