হবিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মোঃ আবুল হাসেম। বুধবার সকালে তিনি হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এসে পৌছুলে তাকে স্বাগত জানান পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। নতুন প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রথম দিনেই মোঃ আবুল হাসেম হবিগঞ্জ পৌরসভার হেল্প ডেস্ক, ওয়ানস্টপ সার্ভিস, টমটম লাইসেন্স বিতরণ কার্যক্রম ইত্যাদি পরিদর্শন করেন। পরে তিনি হবিগঞ্জ পৌরসভার শাখা প্রধানদের সাথে পরিচিত হন। প্রতিটি শাখার কার্যক্রম সম্পর্কে তিনি খোজখবর নেন। পৌরসভার নাগরিকসেবাসহ অন্যান্য কার্যক্রম জোরদার করার ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।#











