নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গত ২০ নভেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ব্যাপারে খোজ খবর নেন। নাগরিক সেবা প্রদানে সেবা গ্রহীতাদের সাথে ভালো আচরণ করা সহ সেবার মান উন্নত করার পরামর্শ দেন। জেলা প্রশাসক অকার্যকর উচ্ছেদ অভিযান না করে প্রকৃতপক্ষে জন দুর্ভোগ সৃষ্টি করে এমন অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসানের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে পৌরসভাকে আশ^স্থ করেন।







