জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়এডভোকেট মাসুদ করিম আখঞ্জিকে‘সহপাঠী ৮৬’-এর সংবর্ধনা

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এডভোকেট মাসুদ করিম আখঞ্জিকে সংবর্ধনা দিয়ে ‘সহপাঠী ৮৬’। শুক্রবার সন্ধ্যায় শহরের ফুডভিলেজে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ‘সহপাঠী ৮৬’ এর সভাপতি এডভোকেট এনামুল হক সেলিমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাজিদুর রহমান সাজু। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা, এডভোকেট মোঃ হাবিবুর রহমান সওদাগর, মোঃ আবু তাহের, এডভোকেট ইকবাল হোসেন ভুইয়া, সজল রায় প্রমুখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের পিপি এডভোকেট আব্দুল হাই এবং সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মাসুদ করিম আখঞ্জি। বক্তরা বলেন জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক পদে প্রথমবারের মতো প্রতিদ্বদ্বিতা করে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় কৃতিত্ব ও জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন এডভোকেট মাসুদ করিম আখঞ্জি। বক্তারা বলেন তার বিজয় ‘সহপাঠী ৮৬’ এর জন্য গৌরবের। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এডভোকেট মাসুদ করিম আখঞ্জি তার দায়িত্ব পালনের সময়ও দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন। এছাড়াও ‘সহপাঠী ৮৬’ এর সদস্যগন স্ব স্ব ক্ষেত্রে সাফল্য দেখাবেন বলে বক্তারা প্রত্যাশা করেন।
এডভোকেট মাসুদ করিম আখঞ্জি তার নির্বাচনে সহযোগিতা করার জন্য ‘সহপাঠী ৮৬’ এর বন্ধুসহ যারা যারা দোয়া সমর্থন করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে এডভোকেট মাসুদ করিম আখঞ্জির হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেয়া হয়।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *